
টানা ভারী বর্ষণের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ফকিরহাট পশ্চিম পাড়া এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত দুই দিন ধরে পুরো এলাকা পানির নিচে তলিয়ে থাকায় শত শত পরিবার সম্পূর্ণ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এলাকার প্রধান প্রধান সড়কে এখন হাঁটুসমান পানি, আর ঘরবাড়ির চারপাশের নিচু জায়গাগুলোতে কোমরসমান পানি জমে রয়েছে। রাস্তাঘাট তলিয়ে থাকায় মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।
স্থানীয় বাসিন্দা মেজবাহ খালেদ সিসিটিভি ফুটেজ ও এলাকার বর্তমান পরিস্থিতি উল্লেখ করে মো: ইউছুফ মোজাম্মেল জানান, "গতকাল যে পরিমাণ পানি ছিল, আজ তা বিন্দুমাত্র কমেনি; বরং কোনো কোনো জায়গায় পানি আরও বেড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই এলাকার ঠিক পশ্চিম পাশেই সমুদ্র (সাগর) অবস্থিত। স্বাভাবিক নিয়ম অনুযায়ী জোয়ারের সময় এলাকায় পানি আসেনা। দিনের পর দিন পানি একইভাবে জমে থাকছে।"
পানি নিষ্কাশন না হওয়ায় এই কৃত্রিম বন্যার পেছনে অন্য কোনো বড় কারণ বা ড্রেনেজ ব্যবস্থার প্রতিবন্ধকতা রয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। পানি দীর্ঘ সময় আটকে থাকার প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং এই তীব্র ভোগান্তি থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীভাটার সময়েও পানি নিষ্কাশন না হওয়ায় এই কৃত্রিম বন্যার পেছনে অন্য কোনো বড় কারণ বা ড্রেনেজ ব্যবস্থার প্রতিবন্ধকতা রয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। পানি দীর্ঘ সময় আটকে থাকার প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং এই তীব্র ভোগান্তি থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী
খালেদ / পোস্টকার্ড ;