
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, চট্টগ্রাম উত্তর জেলা শাখা। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামীকাল ২৬ জুন ২০২৬, রোজ শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে এই র্যালীটি অনুষ্ঠিত হবে। স্থানীয় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বায়তুশ শরফ গিয়ে শেষ হবে এই র্যালী।
এবারের কর্মসূচিতে মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে—"মাদকে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন" এবং "নেশামুক্ত সমাজ, সুস্থ সুন্দর জীবন"।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ। মাদকবিরোধী এই র্যালিতে চট্টগ্রাম উত্তর জেলার যুব বিভাগের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনতা ও যুবসমাজকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি
খালেদ / পোস্টকার্ড ;