
সীতাকুণ্ডের বিশিষ্ট সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদোজার বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ভিত্তিহীন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট সমাজ সচেতন নাগরিক এবং স্থানীয় সর্বস্তরের জনগণ।
স্থানীয় সচেতন মহল সূত্রে জানা যায়, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদোজা দীর্ঘ ২৭ বছর ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে স্থাপত্য নকশা ও ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন। শুধু পেশাগত জীবনেই নয়, দীর্ঘ সময় ধরে তিনি সীতাকুণ্ডসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর এই দীর্ঘদিনের সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব তাঁকে ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে বিশেষভাবে সম্মানিত করে।
তাঁর সেবামূলক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে রয়েছে:
স্থানীয় বাসিন্দারা জানান, ইঞ্জিনিয়ার কামরুদোজা শুধু সীতাকুণ্ড নয়, মিরসরাই, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর পর্যন্ত অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। বিশেষ করে, সীতাকুণ্ডের বিভিন্ন মসজিদে কোনো প্রকার সম্মানী ছাড়াই স্থাপত্য নকশা ও কারিগরি সহায়তা প্রদান করে তিনি অনন্য নজির স্থাপন করেছেন। এছাড়া বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের বিপদে-আপদে তিনি সর্বদা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান।
স্থানীয় সচেতন নাগরিকরা অভিমত ব্যক্ত করে বলেন, "একজন পরোপকারী ও নিবেদিতপ্রাণ মানুষের ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। ইঞ্জিনিয়ার কামরুদোজার কাজের স্বচ্ছতা ও সত্যতার সকল প্রমাণ সংরক্ষিত রয়েছে। আমরা এলাকাবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
প্রতিবাদকারীরা আরও বলেন, ভালো কাজের পেছনে সবসময়ই কিছু অশুভ শক্তি সক্রিয় থাকে। মিথ্যা অপপ্রচারকারীদের মুখোশ খুব দ্রুতই উন্মোচিত হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
খালেদ / পোস্টকার্ড ;