
অবিরাম পথচলার ৯টি গৌরবময় বছর। ‘সত্য প্রকাশে আমাদের অঙ্গীকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে আজ সাফল্য ও ঐতিহ্যের ১০ম বছরে পা রাখলো চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পোস্টকার্ড। এক দশকের এই দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা আরও বেশি দায়িত্বশীল এবং সংকল্পবদ্ধ।
এক দশকের উন্নয়ন ও সাফল্য: গত ৯ বছরে পোস্টকার্ড কেবল একটি নিউজ পোর্টাল হিসেবে নয়, বরং চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রযাত্রার একজন বিশ্বস্ত সারথি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বস্তুনিষ্ঠ তথ্য প্রচার এবং চট্টগ্রামের অর্থনৈতিক ও সামাজিক বিকাশের চিত্র আমরা নিরলসভাবে তুলে ধরেছি। বড় বড় মেগা প্রকল্প থেকে শুরু করে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের গল্প—সবই জায়গা পেয়েছে আমাদের পাতায়। সমাজের ইতিবাচক পরিবর্তনে আমাদের অবদান ছিল সবসময় অনস্বীকার্য।
সামাজিক দায়বদ্ধতা ও বস্তুনিষ্ঠতা: সমাজের অসংগতি দূর করতে এবং মানুষের অধিকার আদায়ে পোস্টকার্ড সবসময় সোচ্চার থেকেছে। আমরা বিশ্বাস করি, সত্য প্রকাশই আমাদের মূল শক্তি। ক্ষমতার প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে প্রতিটি সংবাদের গভীরে গিয়ে প্রকৃত সত্যটি পাঠকদের সামনে উপস্থাপন করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। এই স্বচ্ছতার কারণেই আজ পাঠকমহলে পোস্টকার্ড একটি নির্ভরযোগ্য নাম। আমাদের অনুসন্ধানী প্রতিবেদনগুলো পাঠকমহলে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন।
প্রযুক্তির সাথে আগামীর পথচলা: সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা যেমন খবরের গভীরে যাই, তেমনি আধুনিক প্রযুক্তির ব্যবহারে ভিডিও কনটেন্ট এবং সোশ্যাল মিডিয়াতেও সরব উপস্থিতি বজায় রেখেছি। একঝাঁক তরুণ ও সাহসী সাংবাদিকের সম্মিলিত প্রচেষ্টায় পোস্টকার্ড এখন আরও বেশি গতিশীল।
কৃতজ্ঞতা: আমাদের এই দীর্ঘ পথচলায় যারা সবসময় পাশে থেকেছেন—সেই সম্মানীত পাঠক, অগণিত শুভানুব্যধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং সংবাদকর্মীদের জানাই হৃদ নিংড়ানো শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা আর আস্থাই আমাদের ১০ম বছরে পদার্পণের মূল প্রেরণা।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে আমাদের অঙ্গীকার—আগামীর দিনগুলোতেও আমরা অপসাংবাদিকতার ভিড়ে ‘নয়-ছয়’ নয়, বরং কেবল ধ্রুব সত্যটুকু আপনাদের সামনে পৌঁছে দেব। ১০ বছরে পদার্পণের এই যাত্রায় আমাদের সাথেই থাকুন।
শুভেচ্ছান্তে,
সম্পাদক ও পরিবার, পোস্টকার্ড
খালেদ / পোস্টকার্ড