
চট্টগ্রামের সীতাকুণ্ডে তীব্র শীতে অসহায় হয়ে পড়া ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন আনোয়ার সিদ্দিক চৌধুরী। গতকাল রাতে তিনি উপজেলার বিভিন্ন রাস্তা ও ফুটপাতে অবস্থান করা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
মধ্যরাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে কনকনে শীতে খোলা আকাশের নিচে থাকা মানুষের হাতে সরাসরি কম্বল পৌঁছে দেন তিনি।
সরেজমিনে দেখা যায়, গভীর রাতে শীতে কাঁপছে রাস্তার পাশে, স্টেশনে থাকা অসহায় মানুষ। এসব অসহায় ও শীতার্ত মানুষের পাশে গভীর রাতে একটু শীত নিবারণের আশায় শীতবস্ত্র কম্বল হাতে নিয়ে পাশে দাঁড়িয়ে গায়ে পড়িয়ে দিচ্ছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ, পাহাড়তলী আংশিক) সংসদীয় আসনের জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
রাতে তিনি সীতাকুণ্ড পৌরসদর কলেজ রোড, রেলস্টেশন ও থানা সংলগ্ন স্কুল সড়কে এসব কম্বল অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশে যে পরিমাণ শীত পড়ছে, তা অন্য সময়ের তুলনায় খুবই বেশি। এ সময়টা অসহায়দের জন্য খুবই কষ্টকর। কারণ তারা দিনভর পরিশ্রম করে খাবার যুগিয়ে আর শীত বস্ত্র কিনার সামর্থ্য থাকে না। তাই সমাজের রাজনীতিবিদ ও উচ্চবিত্তরা এ সময়টা অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। যার যার অবস্থান থেকে নীরবে ছড়িয়ে দিতে হবে উষ্ণতার ছোঁয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেল, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি মাহমুদুর করিম, পেয়ার আহম্মেদ, এনামুল হক জুয়েল, মোঃ হাসান, মামুন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসব বিষয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড শাখার সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেল বলেন, জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী একজন সঠিক মানবতার ফেরিওয়ালা। মানুষ যখন রাতে ঘুমিয়ে পড়েছে উনি তখন আমাদেরকে সাথে রাস্তার পাশে থাকা অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে ছড়িয়ে দিচ্ছেন উষ্ণতার ছোঁয়া ।
খালেদ / পোস্টকার্ড ;