
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বানু বাজার ইউটার্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ ট্রাকটি উল্টে গেলে এর ওপর থাকা বিপুল পরিমাণ পেঁয়াজ মহাসড়কের ওপর ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ট্রাকটি গন্তব্যে যাওয়ার পথে বানু বাজার ইউটার্ন অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে মুহূর্তের মধ্যে ট্রাকটি সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এতে ট্রাকে থাকা বস্তা থেকে প্রচুর পেঁয়াজ বের হয়ে পুরো সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনার কারণে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং সাময়িক যানজটের তৈরি হয়। তবে স্বস্তির বিষয় হলো, এই দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com