
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শিব্বীর আহমেদ প্রিন্স।
সভায় মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারকরণ এবং নানাবিধ স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বর্তমানে সীতাকুণ্ডজুড়ে ডেঙ্গু পরিস্থিতির যে আশঙ্কাজনক বিস্তার ঘটছে, তা প্রতিরোধে স্বাস্থ্য সহকারীদের বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সময়মতো রোগীদের চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. তাওকীর হাসানের উপস্থিতিতে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং মাঠপর্যায়ে নিয়োজিত স্বাস্থ্য সহকারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নিয়মিত টিকাদান কর্মসূচির শতভাগ বাস্তবায়ন এবং মৌসুমী রোগব্যাধি প্রতিরোধে এই সমন্বয় সভা বিশেষ ভুমিকা রাখবে।
খালেদ । পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com