"পৃথিবীতে সৃষ্টিকর্তা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অসংখ্য ধর্মের জাতি সৃষ্টি করেছেন। আমরা সকলেই যার যার ধর্ম পালন করি, কিন্তু বসবাস করছি একই সাথে একই রাষ্ট্রে ও সমাজে। সকলের প্রতি রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন, সহানুভূতি, সহযোগিতা ও সহাবস্থান। এখানে নেই কোনো দ্বন্দ্ব, নেই হিংসা বা দাঙ্গা-হাঙ্গামা—এটাই হলো সভ্য মানুষ ও মানবতার মূল পরিচয়।"
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী উপলক্ষে সীতাকুণ্ডের প্রেমতলা পূজা মণ্ডপে আয়োজিত আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম-৪ আসন থেকে জনতায় ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ। তিনি আরও বলেন, আমরা সকলে মিলেমিশে এই দেশকে একটি নিরপেক্ষ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ।
প্রেমতলা পূজা মণ্ডপের সভাপতি বিজয় ভট্টাচার্যের সভাপতিত্বে এবং মোহন পালের সঞ্চালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে সীতাকুণ্ডের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমর কদর, সদস্য সচিব মোঃ মোরছালিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মোঃ সালে আহমদ সলু, সাবেক সভাপতি মোঃ ইউছুফ নিজামী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, সাবেক ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন, সাবেক কমিশনার মোহাম্মদ সেলিম, সাবেক কমিশনার ছোট সেলিম এবং পৌর ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কমিশনার প্রার্থী মোঃ সহিদুল্লাহ ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বাজার কমিটির সেক্রেটারি সাজ্জাদ হোসেন রফিক, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাবেক মহিলা কমিশনার মাসুদা আক্তার, মাহফুজা মাওলা লাকী, পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক বাল্লা, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কমিশনার প্রার্থী সৈয়দ মোঃ আলাউদ্দিন, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সোহাগ, বিএনপি নেতা জহিরুল ইসলাম নাসির, ছাত্র নেতা নাসির এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুনান্দ ভট্টাচার্য সাগর, উপজেলা পূজা কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক এবং সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন আসলাম চৌধুরী প্রেমতলা পূজা মণ্ডপ এলাকার বাউন্ডারি ওয়াল নির্মাণসহ মণ্ডপের বিভিন্ন বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। আলোচনা সভা শেষে পূজামণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com