চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাইনবোর্ড এলাকায় অবস্থিত লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বিদ্যালয়ের আরবি শিক্ষক হাফেজ মো. ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো. তৈয়ব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন আল কাদেরী, মাওলানা মো. আলাউদ্দিন, মাওলানা মো. মুসলিম ও এম এ মান্নান জিকু। বিশেষ অতিথি ছিলেন শারমিন আক্তার ও হারুনুর রশিদ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তানজিনা আক্তার, সিনিয়র শিক্ষক নিগার সুলতানা এনি এবং সহকারী শিক্ষক সুকুমার দাশ, মাহিয়া সুলতানা, নুসরাত জাহান, নিশা আক্তার, মিনু আক্তার ও মো. ইফতেখার উদ্দিনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও ক্রীড়ানৈপুণ্যের বিকাশ ঘটে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com