
গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) সীতাকুণ্ড উপজেলা কার্যকরী সংসদের পরিচালনায় ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর উপজেলা পর্বের অডিশন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ ডা. আহমেদুর রহমান বাড়িসংলগ্ন দায়রা শাখায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ অডিশন অনুষ্ঠিত হয়।
আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আলহাজ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েব সাজ্জাদানশীন আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
আয়োজক সূত্রে জানা যায়, উদীয়মান ও মেধাবী হাফেজ-ক্বারীদের জাতীয় পর্যায়ে তুলে আনা এবং তরুণ প্রজন্মের মাঝে কুরআন হিফজের উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন। ৫ পারা, ১০ পারা ও হুসনে সাউত (কণ্ঠমাধুর্য)—এই তিন বিভাগে উপজেলার মোট ১৫টি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৯ জন খুদে হাফেজ ও ক্বারী এতে অংশ নেয়। এর মধ্যে ৫ পারা গ্রুপে ৪৪ জন, ১০ পারা গ্রুপে ৩২ জন এবং হুসনে সাউত গ্রুপে ৪৩ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করে।
কঠিন যাচাই-বাছাই শেষে ৫ পারা গ্রুপে ১০ জন এবং ১০ পারা গ্রুপে ১০ জনসহ মোট ২০ জন প্রতিযোগী বিচারকদের বিচারে 'ইয়েস কার্ড' অর্জন করে। বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে ইয়েস কার্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। আগামী ২০ ২৭ সালের ১৫ জানুয়ারি ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার চূড়ান্ত 'গ্র্যান্ড ফাইনালে' এই ইয়েস কার্ড প্রাপ্তরা সরাসরি অংশ নেবে।
খাজা কালু শাহ হেফজখানার পাঁচ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল অর্জন:
এবারের অডিশনে সীতাকুণ্ডের 'হজরত খাজা কালু শাহ হেফজখানা'র শিক্ষার্থীরা বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী পাঁচজন শিক্ষার্থী তাদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে পরবর্তী ধাপে যাওয়ার গৌরব অর্জন করেছে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো: ১. মোহাম্মদ মিছবাহ উল আরেফিন (পিতা: মৌলানা মোহাম্মদ আলিম উদ্দিন) ২. মোহাম্মদ আব্দুল্লাহ মুনতাসীর নূর আয়াত (পিতা: মোহাম্মদ নুর আলম) ৩. মোহাম্মদ তাহসিন হোসেন মাহতাব (পিতা: মোহাম্মদ কামাল হোসেন মাসুম) ৪. মোহাম্মদ জয়নাল আবেদীন জোবাইর (পিতা: মোহাম্মদ আবু তাহের) ৫. মোহাম্মদ তানজিদ (পিতা: জয়নাল আবেদীন)
উপজেলা পর্যায়ের এ মেধা অন্বেষণে খাজা কালু শাহ হেফজখানার সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। আগামী গ্র্যান্ড ফাইনালেও এই শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্য বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম জেলা ও সীতাকুণ্ড উপজেলা কার্যকরী সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় দায়রা শাখার খেদমত কমিটির কর্মকর্তা-সদস্যরা উপস্থিত ছিলেন।
খালেদ । পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com