চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকা থেকে দুই দফায় বোটভর্তি মোট ১,১০০ বস্তা মালিকবিহীন উদ্ধারকৃত সার জব্দ করেছে কুমিরা কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুমিরা ঘাটঘর এলাকায় পরিত্যক্ত একটি বোটে বিপুল পরিমাণ সার দেখতে পেয়ে কোস্টগার্ড পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বোটটি থেকে ৭০০ বস্তা মালিকবিহীন সার আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতেও একই স্থান থেকে ৪১০ বস্তা সার উদ্ধার করা হয়েছিল। তিন দিনের ব্যবধানে এই এলাকা থেকে মোট ১,১০০ বস্তা সার জব্দ করা হলো।
সারগুলোর মালিককে চিহ্নিত করতে কোস্টগার্ড তল্লাশি চালালেও কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে জব্দকৃত সারগুলো সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়দের মতে, কৃত্রিম সার সংকট তৈরি কিংবা অবৈধভাবে পাচারের উদ্দেশ্যেই অসাধু কোনো চক্র এসব সার বোটে মজুত করেছিল। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, উদ্ধার করা সারের উৎস ও প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com