চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক তিন বছর বয়সী এক অজ্ঞাত শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়ামরা এলাকার একটি পুরোনো জাহাজ ভাঙা কারখানার দক্ষিণ-পশ্চিম পাশের উপকূলীয় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে জোয়ারের পানিতে এক ছেলেশিশুর অর্ধগলিত মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নৌ পুলিশকে জানানো হলে বিকেল সাড়ে ৩টার দিকে গাউছিয়া কমিটির টিম লিডার মো. নাছিরের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক দল পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শিশুটির মৃত্যু অন্তত ৭ থেকে ৮ দিন আগে হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ছমিউদ্দিন জানান, খবর পেয়ে সাগরের উপকূলীয় এলাকা থেকে আনুমানিক তিন বছর বয়সী ছেলেশিশুটির লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com