
আসন্ন সলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি আদর্শ, সুশৃঙ্খল, নিরাপদ ও জনকল্যাণমুখী ওয়ার্ড গড়ার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এলাকার তরুণ ও জনপ্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ মোস্তাফিজুল হাকিম চৌধুরী। তিনি বর্তমানে সীতাকুণ্ড দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
সততা ও নিষ্ঠাকে নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড মূল অঙ্গীকার হিসেবে বেছে নেওয়া এই প্রার্থী স্থানীয় সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, সমর্থন ও ভালোবাসাকেই তার বিজয়ের প্রধান শক্তি বলে মনে করছেন। এলাকার মাটি ও মানুষের সঙ্গে নিজের আত্মিক ও দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে তিনি পরিবর্তনের পক্ষে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নির্বাচনী মাঠে নিজের অংশগ্রহণ এবং এলাকার উন্নয়নে নিজের ভাবনা প্রকাশ করে মুহাম্মদ মোস্তাফিজুল হাকিম চৌধুরী বলেন, "আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আসন্ন সলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মুহাম্মদ মোস্তাফিজুল হাকিম চৌধুরী একটি আদর্শ ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হওয়ার আশা রাখছি। আপনাদের দোয়া, সমর্থন ও ভালবাসায় আমার মূল শক্তি। আমি আপনাদেরই ঘরের সন্তান। এই মাটির সাথে আমার আবেগ এবং এই এলাকার প্রতিটি মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক।"
তিনি এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনসচেতনতার ওপর জোর দিয়ে আরও বলেন, "শৃংখল একটি সমাজের ধারাবাহিকতা বজায় রাখতে হলে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য বড় জরুরী। আমাদের ওয়ার্ডে যদি ১০ হাজার মানুষ হয়, আমাদের রয়েছে ২০ হাজার কর্মঠ হাত, এই কর্মঠ হাত দিয়েই আমরা আমাদের সমাজকে সাজাবো, সমাজকে পরিবর্তন করবো। তাই সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার হতে আপনারা আমাকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ।"
স্থানীয়দের মতে, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় এবং সীতাকুণ্ড দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে সাধারণ মানুষের সেবা করায় এলাকায় তার একটি শক্তিশালী ও ইতিবাচক গ্রহণযোগ্যতা রয়েছে। একজন স্থানীয় সন্তান হিসেবে এলাকার প্রতিটি অলিগলি এবং মানুষের মৌলিক সমস্যা সম্পর্কে তার সম্যক ধারণা রয়েছে। নির্বাচিত হলে এলাকার অবহেলিত খাতের উন্নয়ন, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন। তার এই প্রার্থীতার ঘোষণা ৭নং ওয়ার্ডের নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং ভোটারদের মাঝেও বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com