কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সলিমপুর ইউনিয়ন কমান্ডার মো. আবুল কালাম (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ৯টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন, "দেশ আজ তার এক সূর্যসন্তানকে হারালো। মহান রাব্বুল আলামিন মরহুমের জীবনের সমস্ত নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।"
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা পূর্বনির্ধারিত স্থান সফিরিয়া মাদ্রাসার পরিবর্তে আজ বাদ আসর ফৌজদারহাট সমুদ্র পাড়ের বেড়িবাঁধ সংলগ্ন খানকা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের মানুষকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com