দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নওশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নওশেদ আলমের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে দেওয়া হয় যে, বহিষ্কৃত নওশেদ আলমের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না এবং যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে মিরসরাই থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নওশেদ আলমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি, চারটি ছোরা এবং পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com