চট্টগ্রামের মিরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যোগে এবং দুর্বার প্রগতি সংগঠনের সহযোগিতায় প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস এবং রক্তচাপ পরিমাপ করা হয়। এ সময় চোখের ছানি অপারেশনের জন্য ৮২ জন রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক সেমিনারও অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর সভাপতি লায়ন রাশেদা আক্তার মুন্নীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪ বাংলাদেশের গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, পিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিডিজি লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এবং গভর্নর অ্যাডভাইজার লায়ন হাসিনা খান। এ ছাড়াও লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে লায়ন নজরুল ইসলাম, লায়ন আলমগীর হোসেন বাবুল, লায়ন জিহাদুল ইসলাম চৌধুরী, লায়ন মশিউর রহমান মাহি, লিও ৩১৫ বি-৪-এর রিজিওন ডিরেক্টর জুয়েল দাশ এবং কোষাধ্যক্ষ লিও আসিফ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহযোগী সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জিহান, সহ অর্থ-সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক মেজবা উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইফতেখার উদ্দিন, পাঠাগার সম্পাদক ফোরহান উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শিমুল মজুমদার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, কার্যকরী সদস্য আমজাদ হোসেন রুবেল ও তরিকুর রহমান বাবু উপস্থিত ছিলেন। পাশাপাশি সংগঠনটির প্রাক্তন সভাপতি রিপন কুমার দাস, প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com