
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) সকালে ইউনিয়নের ১ নম্বর সৈদালী ওয়ার্ডে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়। মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন উপস্থিত থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন।
মায়ানী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম মিলুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সোয়েব হাসান, যুবনেতা মিরাজ উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক কাইয়ুম হাসান ও সদস্যসচিব শাহাদাৎ হোসেন সাগর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক বাবুল, একেএম নুরুল হুদা খানসাব, মনির হোসেন, খানসাব মেম্বার, ইউনিয়ন বিএনপির সদস্য এমরান মেম্বার ও নিয়াজুল করিম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ও মুসলিম উদ্দিন, যুবদল নেতা আবু বকর জনি, শ্রমিক দল নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তোফাজ্জেল হোসেন টুটুল ও রুবেল, পেশাজীবী সংগঠনের নেতা আকতার হোসেন রাসেল, মায়ানী ছাত্রদল ক্রীড়া কমিটির যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান এবং ছাত্রনেতা সাকিব, ওমর ফারুক ও সিয়াম। পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রমের মায়ানী ইউনিয়নের সুপারভাইজার ওমর ফারুক মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন।
উল্লেখ্য, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের তথ্য যাচাই ও সংগ্রহ করবেন। সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর কপি, পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি অথবা ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ, কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয় ও সম্পদের বিবরণ এবং কার্ডগ্রহীতা নারী ও বাড়ির ছবি প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে কোনো ধরনের লেনদেন না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে। কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে এবং নির্ভুল তথ্যের মাধ্যমে প্রকৃত উপকারভোগীরা যেন সহজেই এই সুবিধার আওতায় আসতে পারেন, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com