নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
আজ রোববার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের কন্যা মনোরমা আক্তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছেন।
পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে ৩টায় মহাদেবপুর ডাকবাংলা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৪টায় নিজ বাসভবন গোফানগরে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি আব্দুল মান্নান মানবাধিকার রক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ডেনমার্কের একটি আন্তর্জাতিক এনজিওতে পলিসি অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেন। এলাকায় একজন সৎ, ন্যায়পরায়ণ ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে তাঁর সুনাম ছিল।
মহাদেবপুরের এই প্রবীণ নেতার প্রয়াণে পরিবার, রাজনৈতিক অঙ্গন ও সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com