
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) নগরীর খুলশীস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই সভায় বক্তারা সমিতির গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও হাসপাতালের সেবার মানোন্নয়নে অবিলম্বে নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।
চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. নওশাদ আহমদ খান।

বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য ও ডায়াবেটিস প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ এ কে এম ইসমাইল, কাজী এনামুল হক, নুরুল আমিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, লায়ন মহাদেব ঘোষ, লায়ন স্বপন কুমার বিশ্বাস, অ্যাডভোকেট আজম খান, মোহাম্মদ ইনতেখাব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মহসিন, মো. রোকন উদ্দিন খালেক, আব্দুল ওয়াহেদ ও শুভনাজ জিনিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে, যা নিয়ন্ত্রণে জনসচেতনতা ও মানসম্মত চিকিৎসাসেবা অপরিহার্য। বৃহত্তর চট্টগ্রামের অসংখ্য ডায়াবেটিস রোগীর চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে একটি জবাবদিহিমূলক ও নির্বাচিত পরিচালনা কমিটির কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে নির্বাচিত কমিটি না থাকায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সেবার মান ব্যাহত হচ্ছে বলে তাঁরা মত প্রকাশ করেন। তাই সাধারণ জীবন সদস্য ও রোগীদের স্বার্থে বর্তমান তত্ত্বাবধায়ক কমিটিকে কালবিলম্ব না করে দ্রুত নির্বাচন কমিশন গঠন ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানান বক্তারা।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com