
চট্টগ্রামের শতবর্ষী ও ঐতিহাসিক পর্যটনকেন্দ্র ফয়’স লেক নৌকায় ঘুরে দেখে গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের অনন্য মেলবন্ধন উপভোগ করে বন্দরনগরী চট্টগ্রাম সম্পর্কে নিজের বিশেষ ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
গত শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত তাঁর ফয়’স লেক ভ্রমণের অনুভূতির কথা তুলে ধরেন।
ফয়’স লেকে নৌকা ভ্রমণের চমৎকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘চট্টগ্রাম মানেই শুধু ব্যবসা-বাণিজ্য নয়! নৌকায় চড়ে শতবর্ষী ফয়’স লেক ঘুরে দেখার এবং বাংলাদেশের সৌন্দর্য ও ঐতিহ্যের প্রেক্ষাপটে এর বিশেষ অবস্থান সম্পর্কে জানার অভিজ্ঞতা ছিল দারুণ উপভোগ্য। সত্যিই অপূর্ব!’
পাহাড়ঘেরা নৈসর্গিক ফয়’স লেক দীর্ঘদিন ধরেই দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। মার্কিন রাষ্ট্রদূতের এই সাম্প্রতিক সফরের মধ্য দিয়ে চট্টগ্রামের সমৃদ্ধ পর্যটনসম্ভাবনা এবং প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক অঙ্গনে আবারও নতুনভাবে উন্মোচিত হলো।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com