
মানসম্মত ও কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে একটি দক্ষ জনবল গড়ে তুলতে জ্ঞান বিনিময়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিপিডিএল পরিবার (CPDL Family) বিশ্বাস করে যে তাদের কর্মীরাই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। এই অঙ্গীকারের অংশ হিসেবে সম্প্রতি ‘গ্যালারিয়া-ইওর সেকেন্ড হোম’ (Galleria-Your Second Home)-এ “টিম ইফেক্টিভনেস অ্যান্ড অর্গানাইজেশনাল অ্যালাইনমেন্ট” (Team Effectiveness & Organizational Alignment) শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন কাজী কনসালট্যান্টস-এর পার্টনার ও প্রশিক্ষক অধ্যাপক এস এম আরিফুজ্জামান। কর্মশালায় সিপিডিএল-এর ভবিষ্যৎমুখী উদ্যোগ ‘ড্রাইভস - দ্য গাইডলাইনস অফ টুমরো’ (DRIVES - The Guidelines of Tomorrow) আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়, যা একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কৃতি বিনির্মাণে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যকে ব্যক্তিগত প্রচেষ্টার সাথে প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সমন্বয় সাধন করতে উৎসাহিত করা। পাশাপাশি কর্মক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা, পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা এবং উৎকর্ষ ও ক্রমাগত উন্নয়নের একটি অভিন্ন লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করা।
‘এক দল, এক লক্ষ্য, এক সিপিডিএল’ (One Team. One Goal. One CPDL)—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে ‘ড্রাইভস’ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সিপিডিএল পরিবারের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com