
চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইশতিয়াক আহমেদ মোমেন (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের পন্থিছিলা এলাকায় এই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। নিহত ইশতিয়াক আহমেদ সীতাকুণ্ড সদর সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের বোরকার দোকানদার এবং সেবামূলক সংস্থা ‘মানবতা ফাউন্ডেশন’-এর সদস্য ছিলেন।
কুমিরা-বড়দারোগারহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নুরুল আফছার জানান, সন্ধ্যার দিকে ঢাকামুখী লাইনে চলাকালীন মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান ইশতিয়াক। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দেয়।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি নিয়ে যান। গাড়িটির চাপায় নাকি অন্য কোনোভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com