
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গিয়ে এক বিশেষ নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। গত শনিবার প্রধানমন্ত্রী তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই নৈশভোজের একটি ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই আলোচনায় আসে। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে এই জাঁকজমকপূর্ণ নৈশভোজটির আয়োজন করা হয়েছিল।
জাতিসংঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি দলের সরব উপস্থিতি বিশ্বমঞ্চে দেশের কূটনৈতিক তৎপরতাকে আরও গতিশীল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে একই দিনে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান অত্যন্ত গুরুত্বের সঙ্গে অংশ নেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের এই সাধারণ বিতর্ক একটানা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে। নিউইয়র্ক সফরের এই ব্যস্ততম কূটনৈতিক কার্যসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত নৈশভোজের এই মুহূর্তটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সমাদৃত হয়।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com