
নতুনদের পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবীদের ব্যাংকিং ক্যারিয়ার গড়ার বড় সুযোগ দিচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের চট্টগ্রাম অঞ্চলের করপোরেট ব্যাংকিং বিভাগের কার্যক্রম সম্প্রসারণ ও জোরদার করতে 'অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (আপ টু এসইও)' পদে অভিজ্ঞ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (আপ টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার–এসইও)।
কর্মস্থল: চট্টগ্রাম।
চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রাসঙ্গিক পেশাগত সনদধারীরা বাড়তি সুবিধা পাবেন।
অভিজ্ঞতা ও দক্ষতা: ব্যাংকিং খাতে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট ব্যাংকিং, ক্যাশ ইনসেনটিভ, আর্থিক ব্যবস্থাপনা, লিগ্যাল কমপ্লায়েন্স ও অডিট বিষয়ে বাস্তব দক্ষতা থাকা আবশ্যক।
কাজের মূল দায়িত্ব: মনোনীত প্রার্থীকে করপোরেট গ্রাহকদের সেবা প্রদান, ক্রেডিট আবেদনপত্র ও আর্থিক নথিপত্র প্রস্তুত, ক্যাশ ফ্লো ও ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এবং ব্যাংকের বিভিন্ন অভ্যন্তরীণ টিমের (ট্রেড ফাইন্যান্স, ট্রেজারি, লিগ্যাল ও ক্রেডিট) সঙ্গে সমন্বয় রেখে লেনদেন নিশ্চিত করতে হবে।
আবেদন পদ্ধতি: বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুসরণ করে আগ্রহী প্রার্থীরা ব্যাংক এশিয়ার অফিসিয়াল জব পোর্টাল বা নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠাতে পারবেন। কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন বাতিল বা সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কেবল বাছাইকৃতদেরই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com