
ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ও গবেষক ডাঃ এস এম সরওয়ারকে সংবর্ধনা প্রদান করেছে সাংবাদিকদের সংগঠন ‘ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব’। একই সাথে তাঁকে সংগঠনটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা জানানো হয়।
দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ কর্নেল (অব.) শহিদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।
সভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম কলিম বলেন, “সমাজের কল্যাণে অবদান রাখা গুণী মানুষদের স্বীকৃতি দেওয়া সাংবাদিকতার অন্যতম সামাজিক দায়িত্ব। ডাঃ এস এম সরওয়ারের মত একজন গবেষক ও চিকিৎসককে উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত।” তিনি সরকারি ক্যান্সার হাসপাতালের নিরাময় পরিসংখ্যানের পাশাপাশি ডাঃ সরওয়ারের চিকিৎসা পদ্ধতির সঠিক মূল্যায়ন ও সরকারি স্বীকৃতির জোরালো দাবি জানান।
সংবর্ধিত অতিথি ডাঃ এস এম সরওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ক্যান্সারের মতো ভয়াবহ ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা সহজলভ্য করতে সাংবাদিক ও চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। গণমাধ্যম এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।”
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আলমের স্বাগত বক্তব্য এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসানের শুভেচ্ছা বক্তব্যে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রাজিবুল হক রনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সভাপতি চিত্রনায়িকা রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, ঢাকাস্থ লালমাই উপজেলা বিএনপির সভাপতি এম. ওয়াহিদ মজুমদার, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ, প্রবাসী মানবাধিকার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির এবং বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদের সহ-সভাপতি কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com