কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই রাতে পৃথক অভিযানে মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিন জহিরকেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার পর নিজ বাসায় অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ (এসআরবি-৭) সূত্রে জানা গেছে, শেখ মো. আতাউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায়, বিশেষ করে মিরসরাই থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাব (এসআরবি) মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, বিভিন্ন থানায় মামলা থাকায় অভিযান চালিয়ে শেখ মো. আতাউর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে, একই রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসা থেকে মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিন জহিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই আবদুর রহিম সাবেক কাউন্সিলর জহির উদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com