মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সরকার নিবন্ধিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে গঠিত এই নতুন কমিটিতে বিভিন্ন পদে মোট ১৮ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়।
প্রকাশিত নতুন কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যবসায়ী ইকবাল হোসাইন সিদ্দিকী, তরুণ সমাজকর্মী মোক্তার হোসাইন সাইমন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সরোয়ার উদ্দিন আনসারী। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ উদ্যোক্তা আবদুল হালিম এবং সহ-সভাপতি হয়েছেন মো. তানভীর। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ সালমানুল হক আনাস।
কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে মো. বাবলু, সাংগঠনিক সম্পাদক পদে মো. তৌকির, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. জাবেদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মো. পারভেজ, দপ্তর সম্পাদক পদে মো. আসিফ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রিয়াদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন বিষয়ক সম্পাদক হিসেবে মো. নোমান, যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মো. জাহিদুল আলম এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হালিমা কবির লুৎফা। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন মোস্তফা মাহবুব সাজিদ, মো. হাসানুর রহমান রনি ও মো. শাফায়াতুল্লাহ সানি।
মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার নিয়ে ২০২০ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, বিধবা মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি, যুব কর্মসংস্থান তৈরি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা।
সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে। এর মাধ্যমে চট্টগ্রাম, সীতাকুণ্ড, মিরসরাই, কক্সবাজার, ফেনী, কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সেবামূলক উদ্যোগ সম্প্রসারণ করা সম্ভব হবে। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সাথে সংগঠনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় মানবতার কল্যাণে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com