চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশি তৎপরতায় খোয়া যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিনে আকবরশাহ থানা এলাকায় বিভিন্ন সময় ছিনতাই ও মোবাইল হারানোর বেশ কিছু সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ও ছিনতাই হওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন এবং আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. নাজের হোছাইন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমরের উপস্থিত উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া দামি মোবাইল ফোন হাতে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মালিকরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com